সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি – থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ শয়ন মন্ডল (২২) কে এবং নারী ও শিশু নির্যাতন মামলায় শহিদ ইসলাম (১৯) নামের যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত মঙ্গলবার দিবাগতরাতে তাদের পৃথক পৃথক এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শয়ন মন্ডল সারিয়াকান্দি উপজেলার রামনগর এলাকার কাফি মন্ডলের ছেলে এবং শহিদ ইসলাম একই উপজেলার দেবদাঙ্গা এলাকার বেলাল হোসেনের ছেলে। পরে শয়নকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং শহিদকে নারী ও নির্যাতন দমন আইনে মামলা রজু করে উভয়কে বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































